1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

দাভোসে ‘বোর্ড অব পিস’ উদ্বোধন করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোসে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে তার প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ (Board of Peace) গঠন করেছেন। আন্তর্জাতিক সংঘাত নিরসনের লক্ষ্য নিয়ে গঠিত এই সংস্থার স্থায়ী সদস্যপদের জন্য নির্ধারিত ফি এক বিলিয়ন ডলার।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার জানান, এখন পর্যন্ত পাঠানো প্রায় ৫০টি আমন্ত্রণের মধ্যে ৩৫ জন বিশ্বনেতা বোর্ডটিতে যোগদানের অঙ্গীকার করেছেন।

প্রাথমিকভাবে এই বোর্ডের ধারণা উঠে আসে গাজা পুনর্গঠন কার্যক্রম তদারকির উদ্দেশ্যে। তবে বোর্ডের খসড়া সনদে এর কার্যক্রম কেবল ফিলিস্তিনি ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকবে—এমন কোনো স্পষ্ট উল্লেখ নেই। ফলে এটি ভবিষ্যতে বৈশ্বিক সংঘাত নিরসনে বিস্তৃত ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বোর্ড অব পিসে যোগ দিতে সম্মত দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক ঘনিষ্ঠ মিত্ররা—ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কাতার ও মিসর।

এছাড়া ন্যাটো সদস্য রাষ্ট্র তুরস্ক ও হাঙ্গেরি—যাদের জাতীয়তাবাদী নেতৃত্ব ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে—তারাও এই উদ্যোগে অংশ নিতে সম্মত হয়েছে।

অন্য যে দেশগুলো বোর্ড অব পিসে যোগ দিচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে মরক্কো, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কসোভো, উজবেকিস্তান, কাজাখস্তান, প্যারাগুয়ে এবং ভিয়েতনাম।

বিশ্লেষকদের মতে, বোর্ড অব পিসের কাঠামো, সদস্যপদের অর্থনৈতিক শর্ত এবং ভবিষ্যৎ কার্যপরিধি নিয়ে আন্তর্জাতিক পরিসরে আলোচনা ও বিতর্ক আরও জোরালো হতে পারে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss