1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

সন্ধ্যার আগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ৯ অঞ্চলে সতর্ক সংকেত

kmsobuj.myreportjtv@gmail.com
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ Time View

দেশের ৯টি অঞ্চলে শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার আগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের জারি করা পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতেও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss