1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

বিএনপির প্রথম নির্বাচনী জনসভা শুরু সিলেটে

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

সিলেটে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম নির্বাচনী জনসভাকে ঘিরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে দলের নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। সকাল ১০টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের সড়কে মানুষের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে। দলীয় নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১১টার দিকে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

বরাবরের মতো এবারও সিলেট-১ আসনকে কেন্দ্র করে বড় পরিসরে নির্বাচনী জনসভা আয়োজন করেছে বিএনপি। বুধবার (২১ জানুয়ারি) রাত থেকেই সিলেটসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান নেন। মাঠের এক পাশে শামিয়ানা টানিয়ে এবং কেউ কেউ ত্রিপলের ওপর শুয়ে রাত কাটান।

বৃহস্পতিবার সকাল থেকে সিলেট নগরের বিভিন্ন এলাকা ছাড়াও হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে প্রবেশ করেন। সমাবেশ উপলক্ষে মাঠের পূর্ব পাশে নির্মাণাধীন মঞ্চের কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

মঞ্চের সামনে প্রায় ৩০ ফুট এলাকা জুড়ে বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড স্থাপন করা হয়েছে। ব্যারিকেডের ভেতরের উত্তর অংশে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে।

বিএনপি সূত্রে জানা যায়, আজকের জনসভা থেকেই সিলেট বিভাগের ১৯টি আসনের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তারেক রহমানের বক্তব্যের পাশাপাশি সিলেট জেলার ছয়টি এবং সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের পরিচয় ঘোষণা করা হবে।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুধবার রাতেই সিলেটে পৌঁছান। তারা রাতে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করেন।

জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss