1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

বিদ্রোহী ৫৯ প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কার

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৫৯ জন নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সংশ্লিষ্ট নেতাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে একই অভিযোগে ১১ জনকে বহিষ্কার করা হয়েছিল। পরে তাদের মধ্যে দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। তবে নাটোর-১ আসনের ডা. ইয়াসির আরশাদ রাজনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর প্রত্যাহারপত্র জমা দেওয়ায় তা গ্রহণ করা হয়নি।

বহিষ্কৃতদের তালিকা (বিভাগভিত্তিক)

রাজশাহী ও পাবনা অঞ্চল

  • নাটোর-১: ডা. ইয়াসির আরশাদ রাজন

  • নাটোর-৩: দাউদার মাহমুদ

  • রাজশাহী-৫: ইসফা খাইরুল হক শিমুল

  • রাজশাহী-৫: ব্যারিস্টার রেজাউল করিম

  • পাবনা-৩: কে এম আনোয়ারুল ইসলাম

  • পাবনা-৪: জাকারিয়া পিন্টু

খুলনা বিভাগ

  • কুষ্টিয়া-১: নুরুজ্জামান হাবলু মোল্লা

  • নড়াইল-২: মনিরুল ইসলাম

  • যশোর-৫: অ্যাডভোকেট শহিদ ইকবাল

  • সাতক্ষীরা-৩: ডা. শহীদুল আলম

  • বাগেরহাট-১: ইঞ্জিনিয়ার মাসুদ

  • বাগেরহাট-৪: খায়রুজ্জামান শিপন

বরিশাল বিভাগ

  • বরিশাল-১: আব্দুস সোবহান

  • পিরোজপুর-২: মোহাম্মদ মাহমুদ হোসেন

ঢাকা বিভাগ

  • নারায়ণগঞ্জ-১: মোহাম্মদ দুলাল হোসেন

  • নারায়ণগঞ্জ-২: আতাউর রহমান খান আঙ্গুর

  • নারায়ণগঞ্জ-৩: অধ্যাপক রেজাউল করিম

  • টাঙ্গাইল-১: অ্যাডভোকেট মোহাম্মদ আলী

  • টাঙ্গাইল-৩: লুৎফর রহমান খান আজাদ

  • টাঙ্গাইল-৫: অ্যাডভোকেট ফরহাদ ইকবাল

  • নরসিংদী-৫: জামাল আহমেদ চৌধুরী

  • মুন্সিগঞ্জ-১: মুমিন আলী

  • মুন্সিগঞ্জ-৩: মহিউদ্দিন

ময়মনসিংহ বিভাগ

  • কিশোরগঞ্জ-১: রেজাউল করিম চুন্নু

  • কিশোরগঞ্জ-৫: শেখ মজিবুর রহমান ইকবাল

  • ময়মনসিংহ-১: সালমান ওমর রুবেল

  • ময়মনসিংহ-১০: এবি সিদ্দিকুর রহমান

  • ময়মনসিংহ-১১: মোর্শেদ আলম

  • নেত্রকোনা-৩: দেলোয়ার হোসেন ভূঁইয়া

  • শেরপুর-৩: আমিনুল ইসলাম বাদশাহ

ফরিদপুর বিভাগ

  • মাদারিপুর-১: লাভলু সিদ্দিকী

  • মাদারিপুর-১: কামাল জামাল নুরউদ্দিন মোল্লা

  • মাদারিপুর-২: মিল্টন বৈদ্য

  • রাজবাড়ী-২: নাসিরুল হক সাবু

  • গোপালগঞ্জ-২: এম এস খান মঞ্জু

  • গোপালগঞ্জ-২: সিরাজুল ইসলাম সিরাজ

  • গোপালগঞ্জ-৩: অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব

সিলেট বিভাগ

  • সুনামগঞ্জ-৩: আনোয়ার হোসেন

  • সুনামগঞ্জ-৪: দেওয়ান জয়নুল জাকেরীন

  • সিলেট-৫: মামুনুর রশীদ

  • মৌলভীবাজার-৪: মহসিন মিয়া মধু

  • হবিগঞ্জ-১: শেখ সুজাত মিয়া

কুমিল্লা বিভাগ

  • ব্রাহ্মণবাড়িয়া-১: অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন

  • ব্রাহ্মণবাড়িয়া-৫: কাজী নাজমুল হোসেন তাপস

  • ব্রাহ্মণবাড়িয়া-৬: কৃষিবিদ সাইদুজ্জামান কামাল

  • কুমিল্লা-২: ইঞ্জিনিয়ার আব্দুল মতিন

  • কুমিল্লা-৭: আতিকুল আলম শাওন

  • চাঁদপুর-৪: এম এ হান্নান

চট্টগ্রাম বিভাগ

  • চট্টগ্রাম-১৪: অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী

  • চট্টগ্রাম-১৪: শফিকুল ইসলাম রাহী

  • চট্টগ্রাম-১৬: লিয়াকত আলী

  • নোয়াখালী-২: কাজী মফিজুর রহমান

  • নোয়াখালী-৬: প্রকৌশলী ফজলুল আজীম

  • নোয়াখালী-৬: ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব

দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss