1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’

নিউজডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১০০ Time View

দেশের রাজনীতিতে যুক্ত হলো নতুন একটি প্ল্যাটফর্ম— ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ)। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

এনপিএ গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একটি অংশ এবং বিভিন্ন বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত সামাজিক ও রাজনৈতিক অ্যাকটিভিস্টদের সমন্বয়ে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পাঁচটি মূলনীতি ও সাতটি লক্ষ্য-উদ্দেশ্য সামনে রেখে ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে এই প্ল্যাটফর্ম।

নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের মূল দর্শন হিসেবে তুলে ধরা হয়েছে—
গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষা।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট ও জনস্বার্থবিরোধী রাজনীতির বিকল্প হিসেবে এনপিএ জনগণের অংশগ্রহণভিত্তিক নতুন রাজনৈতিক পথ তৈরি করতে চায়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss