1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালকসহ গ্রেপ্তার ৩

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ Time View

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বাসচালক মো. আলতাফ, হেলপার মো. সাগর, চালকের সহযোগী মো. রাব্বি।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী কলেজছাত্রী ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়ার উদ্দেশ্যে ‘সাভার পরিবহন’ নামে একটি বাসে ওঠেন। সে সময় বাসে আরও দুজন যাত্রী ছিলেন।

পরবর্তীতে অন্য যাত্রীরা নেমে গেলে অভিযুক্তরা ছাত্রীটিকে জোরপূর্বক আটকে রাখে। এ সময় তার কাছে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর বাসটি বিভিন্ন এলাকায় ঘোরানো হয় এবং অভিযোগ অনুযায়ী রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনাটি ধারণ করাও হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

ওসি আরও জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে করটিয়া আন্ডারপাস এলাকায় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুরো ঘটনাটি সামনে আসে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss