1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ বিসিবির, ক্রিকেটারদের বয়কট না করার আহ্বান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ Time View

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বোর্ড। একই সঙ্গে চলমান বয়কট ইস্যুতে অবস্থান পরিবর্তন করে ক্রিকেটারদের বিপিএল খেলা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি।

সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করে আলোচনায় আসেন নাজমুল ইসলাম। এরপর বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের নিয়ে তির্যক বক্তব্য দিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে গণমাধ্যমে কথা বলতে গিয়ে নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে আগ্রহী হলেও আদর্শ পরিবেশ চায়। এ সময় বিশ্বকাপে অংশগ্রহণ না করলে খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কটাক্ষ করেন।

তিনি বলেন,
‘এই প্রশ্নটা তোলারই সুযোগ নেই। আমরা ক্রিকেটারদের পেছনে এত খরচ করছি, অথচ আন্তর্জাতিক অঙ্গনে তারা কী অর্জন করেছে? আজ পর্যন্ত তো আমরা কোনো বৈশ্বিক শিরোপা আনতে পারিনি। তাহলে আমরাও বলতে পারি—তোমরা পারোনি, তাই তোমাদের পেছনে করা খরচ ফেরত দাও।’

নাজমুল ইসলামের এমন মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এক ভিডিও বার্তায় বলেন,
‘সব ক্রিকেটারকে একসঙ্গে নিয়ে এভাবে কথা বলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি যদি ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসে বিপিএল চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

বিসিবি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
‘বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে খেলোয়াড়রা বিপিএলসহ বোর্ডের সব ক্রিকেট কার্যক্রমের মূল অংশীদার ও প্রাণ। বোর্ড আশা করে, ক্রিকেটাররা পেশাদারিত্ব ও দায়বদ্ধতার পরিচয় দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তিতে ভূমিকা রাখবেন।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss