1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ঢাকার আকাশ আংশিক মেঘলা, সকালে তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ Time View

গত সপ্তাহের তুলনায় শীতের তীব্রতা কিছুটা কমলেও বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকায় কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। ভোরের দিকে রাজধানীতে তাপমাত্রা নেমে আসে প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াসে, ফলে শীতের কামড়ে অনেকেই জুবুথুবু অবস্থায় পড়েন।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, আবহাওয়া অধিদফতরের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss