1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

দীর্ঘদিনের গুঞ্জরের অবসান ঘটিয়ে অবশেষে জেফার-রাফসান বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

দীর্ঘদিনের গুঞ্জরের অবসান ঘটিয়ে অবশেষে সময়কালের আলোচিত কণ্ঠশিল্পী জেফার রহমান এবং জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তাদের বিয়ে বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিক পরিণয় লাভ করবে।

জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হবে তাদের বিবাহ অনুষ্ঠান। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক তারকা উপস্থিত থাকার কথা রয়েছে। গত এক সপ্তাহ আগে জেফার-রাফসানের ঘনিষ্ঠজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পাঠানো হয়।

যদিও জেফার কিংবা রাফসানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উভয়েই কোনো সাড়া দেননি।

রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন প্রায় এক বছর আগে থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে রাফসানের প্রথম সংসার ভাঙার পেছনে জেফারের কোনো না কোনো ভূমিকা থাকার অভিযোগ শোনা গেছে।

গত বছরের মাঝামাঝি সময়ে তারা থাইল্যান্ডের ব্যাংকক শহরে একসঙ্গে দেখা যায়। সিয়াম প্যারাগন শপিংমলে বিখ্যাত পেরি পেরি ফুডশপের ভেতরে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন এবং জনসাধারণের আগ্রহ ব্যাপকভাবে বেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss