1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে, ঢাকায় শুরু বিশ্বভ্রমণের রোমাঞ্চ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ Time View

বিশ্বভ্রমণের অংশ হিসেবে ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ট্রফি ট্যুর শুরু হয়েছে চলতি বছরের ৩ জানুয়ারি। এই সফরের প্রথম গন্তব্য ছিল সৌদি আরব। সেখান থেকে একাধিক দেশ ঘুরে এবার ট্রফিটি এসেছে বাংলাদেশে।

এর আগে ২০০২, ২০১৩ ও ২০২২ সালে—এই তিনবার বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছিল। সব মিলিয়ে এটি চতুর্থবারের মতো বাংলাদেশ সফরে এলো ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফি।

এবার কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনের আওতায় নির্বাচিত বিজয়ীরাই কেবল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। ঢাকায় পৌঁছানোর পর প্রথমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিকে স্বাগত জানানো হবে। এরপর দুপুরে ট্রফিটি রাখা হবে ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে। সন্ধ্যা পর্যন্ত সেখানে প্রদর্শনের পর বাংলাদেশ ছাড়বে বিশ্বকাপ ট্রফি।

জানা গেছে, ১৫০ দিনের বিশ্বভ্রমণে ট্রফিটি থামবে ৭৫টি দেশে ও শহরে, যেখানে ফুটবলপ্রেমীরা ট্রফি দেখার সুযোগ পাবেন। এই সফরের শেষ গন্তব্য হবে মেক্সিকো, যা ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ।

আগামী ১২ জুন, মেক্সিকোর ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে শুরু হবে ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss