1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে ইইউ

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দুই মাস পর নির্বাচন পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস।

তিনি জানান, “কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে দুইশ পর্যবেক্ষক নির্বাচনে কাজ করবেন। আজ ৪৬ জন পর্যবেক্ষক ঢাকায় পৌঁছেছেন। তারা বিভাগীয় শহরগুলোতে পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করবেন।”

আইজাবস আরও বলেন, ইইউ পর্যবেক্ষকরা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনকেন্দ্রিক আলোচনাও মনিটর করবেন। “সব পর্যবেক্ষক নিরপেক্ষ মতামতের জন্য দায়বদ্ধ। ১৪ ফেব্রুয়ারি আমি নির্বাচন সংক্রান্ত সংবাদ সম্মেলন করব, আর দুই মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।”

তিনি উল্লেখ করেন, “নির্বাচন পর্যবেক্ষণের জন্য জনগণের মধ্যে বিশ্বাস স্থাপন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলো আমাদের জানিয়েছেন, তারা অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চাচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত ভূমিকা প্রয়োজন।”

ইইউর প্রধান পর্যবেক্ষক জানান, নির্বাচনের আগে এবং পরে সহিংসতার বিষয়টি তারা বিশেষভাবে পর্যবেক্ষণ করবেন। ৬৪ জেলায় সংখ্যালঘু, নারীসহ সব জনগোষ্ঠীর নির্বাচনে অংশগ্রহণের পরিস্থিতি দেখা হবে। একই সঙ্গে মিথ্যা অপপ্রচার চিহ্নিত করতে ইইউর নিজস্ব ফ্যাক্ট চেকিং দল কার্যক্রম চালাবে।

আইজাবস বলেন, “গণভোট এবং জাতীয় নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। এয়ারবাস কেনা ইস্যু নির্বাচনে প্রভাব না ফেললে ততক্ষণ পর্যন্ত ইইউ পর্যবেক্ষক দল এ বিষয়ে মন্তব্য করবে না।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss