ফরিদপুরে গত শনিবার (১০ জানুয়ারি) উদ্ধার করা একটি ব্যাগের মধ্যে রাখা শক্তিশালী রিমোট কন্ট্রোল আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) রোববার (১১ জানুয়ারি) সকালে নিষ্ক্রিয় করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
সকাল ১০টার দিকে ঢাকা থেকে আসা বিশেষ ইউনিটের সদস্যরা কুমার নদের তীরে নিরাপত্তা নিশ্চিত করে বোমাটি নিষ্ক্রিয় করেন। বিষ্ফোরণের সময় আশপাশ কেঁপে ওঠে এবং বোমার অংশগুলো ৪০ থেকে ৫০ ফুট উচ্চতায় ছিটকে যায়। আশপাশে থাকা জনতার সবাই আগে থেকেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছিল।
এর আগে শনিবার শহরের আলীমুজ্জামান ব্রিজের দক্ষিণ পাশে একটি ব্যাগের মধ্যে বোমাটি উদ্ধার করে যৌথবাহিনী। পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ জানিয়েছেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পর বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।