1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, ইসিতে আপিল করবেন

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ Time View

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি।

মনোনয়ন বাতিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি জানান, বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু যাচাই-বাছাই শেষে ইসি তা গ্রহণ করেনি। এ বিষয়ে ইতোমধ্যে আপিলের প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান তিনি।

মনোনয়ন বাতিলের কারণ ব্যাখ্যা করে তাসনিম জারা বলেন, স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার নিয়ম রয়েছে। নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি স্বাক্ষর জমা দেওয়া হলেও সেখান থেকে দৈবচয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করা হয়। যাচাইয়ের সময় ৮ জনের তথ্য সঠিক পাওয়া গেলেও ২ জনকে অন্য এলাকার ভোটার হিসেবে শনাক্ত করা হয়।

তিনি আরও বলেন, যাদের তথ্য নিয়ে আপত্তি এসেছে, তাদের মধ্যে একজন জানতেন না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। আরেকজন ভোটারের জাতীয় পরিচয়পত্রের (হার্ড কপি) ঠিকানা অনুযায়ী নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার বলে জানতেন। তবে নির্বাচন কমিশনের ডাটাবেজে ভিন্ন তথ্য পাওয়া যাওয়ায় এই আপত্তি ওঠে।

মনোনয়ন বাতিলের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ন্যায়বিচারের আশায় নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানান তাসনিম জারা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss