1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: দোনেৎস্কের একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ Time View

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে উত্তেজনা বাড়ছে। রাশিয়ার সেনাবাহিনী দাবি করেছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় যুদ্ধবিধ্বস্ত দোনেৎস্ক অঞ্চলের ডিব্রোভা গ্রাম দখল করেছে।

এদিকে দোনেৎস্ক অঞ্চলের আরেক শহর স্লোভিয়ানস্কে রুশ গোলাবর্ষণে অন্তত একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান।

এছাড়া ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলের ওরিখিভ শহরে রাশিয়ার গোলাবর্ষণে আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ইভান ফেদোরভ।

এই সামরিক উত্তেজনার মধ্যেই শান্তি আলোচনার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফ্লোরিডায় এক বৈঠকের পর শান্তি চুক্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন। যদিও ভূখণ্ড সংক্রান্ত জটিল বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে।

এর আগে ওই বৈঠকের পূর্বে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে দুই ঘণ্টারও বেশি সময় কথা বলেন। ফোনালাপকে “চমৎকার” ও “গঠনমূলক” বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss