1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

র্দীঘ ২০ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড–কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ Time View

কয়েক সপ্তাহের তীব্র সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। শনিবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, টানা তিন দিনের আলোচনা শেষে শনিবার উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীরা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন। স্থানীয় সময় দুপুর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

এক যৌথ বিবৃতিতে বলা হয়,
“যুদ্ধবিরতির আওতায় উভয় দেশই বর্তমান সেনা মোতায়েন অপরিবর্তিত রাখবে এবং নতুন করে কোনো সামরিক অগ্রসরতা চালাবে না।”

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানায়,
“যেকোনো অতিরিক্ত সেনা মোতায়েন উত্তেজনা বাড়াতে পারে এবং পরিস্থিতি সমাধানের দীর্ঘমেয়াদি প্রচেষ্টাকে ব্যাহত করবে।”

শনিবার থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নাথাফোন নাক্রাফানিত এবং কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী টি সেইহা আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এর মাধ্যমে প্রায় ২০ দিনের ভয়াবহ সীমান্ত সংঘাতের অবসান ঘটল।

এই সংঘাতে উভয় পক্ষের অন্তত ১০১ জন নিহত হয়েছেন এবং পাঁচ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে সেটি ভেঙে যাওয়ার পর চলতি মাসের শুরুতে আবারও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাত শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss