1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

বঙ্গোপসাগরে সাবমেরিন থেকে কে–৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ Time View

পারমাণবিক সক্ষমতার শক্তিশালী প্রদর্শন হিসেবে বঙ্গোপসাগরে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য একটি মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে কে–৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিশাখাপত্তনম উপকূলবর্তী বঙ্গোপসাগর এলাকায় এই পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কে–৪ ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার, যা ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে। সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (SLBM) কে–৪ গত বছরের ২৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।

এই পরীক্ষার মাধ্যমে স্থল, আকাশ ও সমুদ্রের তলদেশ—তিন মাধ্যম থেকেই পারমাণবিক অস্ত্র নিক্ষেপে সক্ষম দেশগুলোর সীমিত তালিকায় আরও সুদৃঢ় অবস্থান নিল ভারত।

জানা গেছে, ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ‘অগ্নি–৩’ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তির ওপর ভিত্তি করেই কে–৪ তৈরি করা হয়েছে। স্থল সংস্করণটিকে সমুদ্র থেকে উৎক্ষেপণের উপযোগী করে রূপান্তর করা হয়েছে, যা এটিকে ভারতের সবচেয়ে দীর্ঘ পাল্লার সমুদ্রভিত্তিক কৌশলগত অস্ত্রে পরিণত করেছে।

ক্ষেপণাস্ত্রটি প্রায় ২ দশমিক ৫ টন ওজনের পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং এটি ভারতের অরিহন্ত-শ্রেণির পারমাণবিক সাবমেরিন থেকে উৎক্ষেপণের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরীক্ষার মাধ্যমে ভারত তার দ্বিতীয়-প্রহার (Second Strike) সক্ষমতাকে আরও শক্তিশালী করল, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss