1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

নিউজডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৪ Time View

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তারা মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহিদদের স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর সেনানীদের প্রতি সম্মান জানান। এ সময় রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়; বিউগলে বেজে ওঠে করুণ সুর।

রাষ্ট্রপতি এরপর উপদেষ্টা পরিষদের সদস্য, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

একই সময়ে মহান বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গান স্যালুট প্রদান করে।

এই দিনটি জাতির ইতিহাসে স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের স্মারক—শহিদদের ত্যাগ ও বীরত্বে গড়ে ওঠা বাংলাদেশের অমলিন চেতনার প্রতীক।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss