1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা, সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে: মির্জা ফখরুল

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে নতুন করে সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে—এমন শঙ্কা তারা উড়িয়ে দিচ্ছেন না।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন,
‘নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবারও একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখছে। আমরা যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখবো এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রক্ষা করব।’

তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্র ও চক্রান্ত ব্যর্থ করে দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করবে। যথাসময়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন,
‘নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। আমরা আশঙ্কা করছি, সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে।’

এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এরপর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss