রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লাগে। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, গুদারাঘাট এলাকায় চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগার খবর পাওয়া মাত্রই বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। তারা পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তারা প্রাথমিক তদন্ত শুরু করেছে।
ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।