1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ওসমান হাদি গুলিবিদ্ধ: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

নিউজডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ Time View

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি রাজধানীর বিজয়নগরে দিনের আলোয় হামলার শিকার হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর বক্স কালভার্ট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার পর গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে হাসপাতালে আনা হলে দ্রুত চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা।

ডিএমপি জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জুমার নামাজ শেষে মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। তাঁর ভাষায়, “তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে গুলি চালায়।”

মতিঝিল বিভাগের ডেপুটি কমিশনার হারুনর রশীদ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ফুটেজ বিশ্লেষণ শেষ হলেই হামলাকারীদের পরিচয় ও সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।

এরই মধ্যে ঘটনাস্থলের নিকটবর্তী একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঠিক ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ড পর দুই যুবককে মোটরসাইকেলে দ্রুত এলাকা ছাড়তে দেখা যায়। ঘটনা ঘটার সাথে সাথেই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং চারপাশের মানুষ ছুটোছুটি শুরু করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss