1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

নিউজডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে এ ঘটনা ঘটে।

হাদীর সঙ্গে থাকা এক সহকর্মী জানান, জুম্মার নামাজের পর স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি। এসময় মোটরসাইকেলে আসা এক অজ্ঞাত হামলাকারী তার দিকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার বাম কানের নিচের অংশে লাগে বলে জানা গেছে।

দলীয় নেতাকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, তার জন্য চার ব্যাগ রক্তের প্রয়োজন ছিল, যা ইতোমধ্যে সংগ্রহ করেছে সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে রিকশায় থাকা অবস্থায় হঠাৎ দুটি মোটরসাইকেলে কয়েকজন এসে গুলি করে। তাৎক্ষণিকভাবে রক্তক্ষরণের কারণে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করতে থাকেন দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss