1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন

পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ Time View

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি—স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম—পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে বিকেলে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ। তবে তফসিল ঘোষণার আগে তিনি উপদেষ্টা পদে থাকবেন কি না—সে প্রশ্নের জবাবে তিনি সরাসরি কিছু না বলে বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওপর ছেড়ে দেন।

তিনি বলেন,
‘আমার পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই জানানো হবে। আমাকে উপরের নির্দেশনা মেনে চলতে হয়। তাই এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।’

আসিফ মাহমুদ শুরুতে শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। প্রয়াত এ এফ হাসান আরিফকে সরিয়ে গত বছরের নভেম্বরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া—দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন।

অন্যদিকে মাহফুজ আলম গত বছরের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যোগ দেন। পরে ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। শুরুতে তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। পরে নাহিদ ইসলাম পদত্যাগ করলে তাকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss