1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন

নিঃশর্ত ক্ষমা প্রার্থনায় আদালত অবমাননার অভিযোগ থেকে মুক্ত ফজলুর রহমান

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ Time View

নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্যানেলে এ অভিযোগের শুনানি হয়।

শুনানিতে ফজলুর রহমান ট্রাইব্যুনালকে বলেন, “আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান।”
তার এ বক্তব্য এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর ট্রাইব্যুনাল তাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেয়।

এর আগে সকাল ১১টার দিকে আইনজীবীদের বৃহৎ দল নিয়ে ট্রাইব্যুনাল-১ এ হাজির হন ফজলুর রহমান।

এর পেছনের ঘটনা উল্লেখ করতে গিয়ে জানা যায়—
গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। অভিযোগ ছিল—একটি টকশোতে তিনি ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্য করেন, যেখানে তিনি বলেন, “এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না… যারা বিচার করছেন তাদের ভেতরে অন্য কথা আছে।”

এই মন্তব্যকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ৩০ নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে মন্তব্য করেন এবং প্রশ্ন তোলেন—ফজলুর রহমানের আইনজীবী হিসেবে লাইসেন্স আছে কি না। পাশাপাশি তাকে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।

পরে ৩ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ফজলুর রহমান আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে ট্রাইব্যুনালে লিখিত আবেদন জমা দিয়েছেন।
সেই আবেদনের ভিত্তিতেই আজ অভিযোগ থেকে তিনি অব্যাহতি পেলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss