বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।
“তারেক রহমান খুব শিগগিরই ফিরবেন” — আমীর খসরু
সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন,
“তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে।”
তিনি আরও দাবি করেন যে, তারেক রহমানই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন।
দেশে না ফেরার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন,
“তিনি যেকোনো সময় ফিরবেন। যারা না আসার গুঞ্জন ছড়ায়, তারা ছড়াবেই।”