1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ট্রাইব্যুনালের রায় কার্যকরে শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠাল ঢাকা

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯৮ Time View

জুলাই হত্যাযজ্ঞে জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ঢাকা।

রোববার (২৩ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, ২১ নভেম্বর (শুক্রবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় উল্লেখ করে ভারতকে সন্দেহভাজন দুইজনকে ফেরানোর জন্য চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, চিঠিটি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে দুই দিন আগে।

তবে ঢাকায় ভারতীয় হাইকমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত তারা এমন কোনো চিঠি কিংবা ই-মেইলের কপি পাননি।

এর আগে ১৭ নভেম্বর (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড ঘোষণা করে। একই মামলায় বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতার কারণে সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পরদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, সেদিন রাতেই বা পরদিন সকালে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে—যা এখন বাস্তবায়িত হলো।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss