1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প, বাড়ছে বড় কম্পনের আশঙ্কা

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৩ Time View

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর এ কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা নির্ধারণ করা যায়নি।

এর আগে একই দিন সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে আশুলিয়ার বাইপাইলে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৩। এটি শুক্রবারের ভূমিকম্পের আফটার শক ছিল বলে দুপুরে নিশ্চিত করেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির।

তিনি জানান, আশুলিয়ায় অনুভূত ভূমিকম্পের উৎসস্থল ছিল নরসিংদীর পলাশ—যা শুক্রবার মাধবদীতে হওয়া কম্পনেরই আরেকটি পরবর্তী ধাক্কা। তার ভাষায়—

“আফটার শক ১০–২০ কিলোমিটার দূরেও হতে পারে। সেক্ষেত্রে গতকালের ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছেই এটি হয়েছে।”

ভয়াবহ আশঙ্কার কথা জানিয়ে রুবায়েত কবির আরও বলেন,

“গত ১০০ বছরে ঢাকায় এমন ভূমিকম্প হয়নি, যেমনটি শুক্রবার হয়েছে। আমরা বড় ঝুঁকির মধ্যে আছি।”

গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তি ছিল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এতে ১০ জনের প্রাণহানি ঘটে এবং কয়েকশ মানুষ আহত হন।

আজকের নতুন কম্পনগুলো সাম্প্রতিক ভূমিকম্পগুলোর পরপরই হওয়ায় নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বিস্তারিত আসছে…

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss