1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৬১ Time View

রাষ্ট্রীয় সফরে শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ড্রুকএয়ারের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আগমনে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের নেতাদের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে হওয়া ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়টি গভীরভাবে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এরপর ভুটানের প্রধানমন্ত্রীকে সাময়িক সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি প্রদান করা হয় এবং গার্ড অব অনার দেওয়া হয়।

রাষ্ট্রীয় এ সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে জানা গেছে।

বিমানবন্দর ছাড়ার পর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ ও দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।

দিনের বাকি সূচিতে রয়েছে–

  • বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক

  • বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠক

  • সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত সরকারি নৈশভোজে অংশগ্রহণ

তার এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss