1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

আগামী নির্বাচন পুলিশের জন্য নেতিবাচক ইমেজ কাটানোর সুযোগ: আইজিপি বাহারুল আলম

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশ বাহিনীর জন্য নেতিবাচক ইমেজ থেকে বেরিয়ে আসার একটি বড় সুযোগ তৈরি হয়েছে, বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (২৭ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের ‘হল অব প্রাইড’-এ অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন,

“নির্বাচনকে কেন্দ্র করে অতীতে পুলিশ সম্পর্কে জনগণের মনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল, এখন সেটি কাটিয়ে ওঠার সময় এসেছে। এই সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনে প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিক হতে হবে।”

তিনি আরও বলেন,

“সংসদ নির্বাচন ঘিরে উদ্ভূত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে। আমাদের লক্ষ্য হবে— আইনশৃঙ্খলা বজায় রাখা, নিরপেক্ষ আচরণ নিশ্চিত করা এবং জনগণের বিশ্বাস অর্জন করা।”

এ সময় আইজিপি বাহারুল আলম পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি তিনি গুম কমিশনে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলাগুলো বিশেষ গুরুত্বসহকারে তদন্ত ও দ্রুত নিষ্পত্তি করার নির্দেশনাও দেন পুলিশ প্রধান। তিনি তদন্তের গুণগত মান উন্নয়নের ওপর বিশেষ জোর দেন।

সভায় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজিরা, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, সব পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিরা।

দেশব্যাপী সব জেলা পুলিশের এসপি’রা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন। সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরেন।

পরে উপস্থিত কর্মকর্তারা প্রশাসনিক ও অপারেশনাল বিভিন্ন বিষয়ে আইজিপির সঙ্গে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss