1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

জেন-জি প্রজন্ম আবাবিল পাখির মতো: চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭১ Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবে জেন-জি’র নেটওয়ার্কিং ছিল কল্পনার বাইরে। তিনি জানান, আগে আমরা জেন-জি প্রজন্মকে “ফার্মের মুরগি” বলতাম, অথচ তারা আবাবিল পাখির মতো, যারা শুধু স্বৈরাচারের পতন ঘটায়নি, দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমি-তে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মো. তাজুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন,

“ন্যারেটিভ তৈরিতে সংবাদপত্রের বিশাল ভূমিকা আছে। শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে যায়। কিন্তু জেন-জি প্রজন্ম সেই অতীতের মিথ ভেঙে দিয়েছে। একশ বছরে এমন ঘটনা বিরল।”

চিফ প্রসিকিউটর আরও উল্লেখ করেন,

“আগে সাংবাদিকতা ছিল তোষামোদির শিল্প। সাংবাদিকরা শাসককে প্রশ্নে জর্জরিত না করে তৈলমর্দনে ব্যস্ত থাকতো। এমনকি হাসিনাকে জিজ্ঞেস করা হতো—আপনি নোবেল পুরস্কার কেন পাচ্ছেন না? কিন্তু নতুন প্রজন্ম সরাসরি ও সাহসিকতার সঙ্গে সত্য বলেছে, তা আমাদের শিখিয়েছে ভয়ের রাজনীতি কতটা ভঙ্গুর।”

তিনি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন,

“নয়া দিগন্তকে অভিযোজনের মাধ্যমে টিকে থাকতে হবে। নয়তো এর অবস্থা ইত্তেফাকের মতো হবে। গণমাধ্যমের দায়িত্ব হলো শহীদদের কথা তুলে আনা এবং অতীতের ভয়ের সংস্কৃতি কাটিয়ে নতুন প্রজন্মকে সতর্ক করা, যাতে গুমের মতো ঘটনা আর না ঘটে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss