1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

ইস্তাম্বুল আলোচনা ব্যর্থ হলে ‘ওপেন ওয়ার’ শুরু হবে: খাজা আসিফের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৮ Time View

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, ইস্তাম্বুলে চলমান পাকিস্তান-আফগানিস্তান আলোচনা ব্যর্থ হলে শুরু হতে পারে ‘ওপেন ওয়ার’ বা উন্মুক্ত যুদ্ধ। শনিবার (২৫ অক্টোবর) তিনি এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে রয়টার্স।

সাম্প্রতিক মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে পৌঁছানো দুই দেশের মধ্যে এটি দ্বিতীয় দফার বৈঠক। প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয় কাতারে, যেখানে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

শনিবার শুরু হওয়া ইস্তাম্বুল বৈঠক রোববার পর্যন্ত চলবে বলে জানা গেছে। ২০২১ সালে তালেবান কাবুল দখলের পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘাতের পর সহিংসতা পুনরাবৃত্তি রোধে সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টা।

খাজা আসিফ বলেন,

“চুক্তি স্বাক্ষরের পর গত চার থেকে পাঁচ দিনে কোনো সংঘর্ষ ঘটেনি। উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে। তবে যদি কোনো চুক্তি না হয়, তাহলে আমাদের বিকল্প থাকবে—তাদের সঙ্গে ‘ওপেন ওয়ার’ শুরু করা। কিন্তু আমি বিশ্বাস করি, তারা শান্তি চায়।”

এর আগে পাকিস্তান সীমান্তের ওপারে বিমান হামলা চালায়, যা উভয় দেশের মধ্যে প্রচণ্ড গোলাগুলি ও প্রাণহানির ঘটনা ঘটায়। ইসলামাবাদ অভিযোগ করে যে, কাবুল সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। তালেবান এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, পাকিস্তানের সামরিক অভিযান আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) এক বিবৃতিতে জানায়, ইস্তাম্বুল বৈঠকটি দোহার প্রথম দফার আলোচনার ধারাবাহিকতা, যেখানে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এই দ্বিতীয় দফায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির কাঠামো তৈরি নিয়েই আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss