1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলিখিত ফাইনালে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ Time View

ঘরের মাঠে সিরিজ হারের শঙ্কায় দাঁড়িয়ে বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে এখন কার্যত অলিখিত ফাইনাল। সিরিজের দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্যভাবে ‘টাই’ করে এবং সুপার ওভারে হারায় সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একাদশে কোনো পরিবর্তন আসেনি। তবে পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের। শেষ ১০ ওয়ানডে সিরিজের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছে তারা। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সিরিজ হারের ঝুঁকিতে রয়েছে দলটি।

২০১১-১২ মৌসুমের পর ঘরের মাঠে আর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারেনি বাংলাদেশ। তাই দীর্ঘ এক যুগ পর ইতিহাস পুনরাবৃত্তি ঠেকাতে মরিয়া মিরাজরা।

বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক/উইকেটকিপার), আকিম অগাস্তে, শেরফানে রাদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, আকিল হোসেন, খারি পিয়েরে, গুদাকেশ মোতি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss