1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

ওয়ানডেতে প্রথমবারের যে লজ্জায় পড়লেন কোহলি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৮৪ Time View

বিরাট কোহলির ব্যাটে এখন খরা। একসময় ধারাবাহিক রান করা এই ব্যাটার যেন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছেন। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে বিদায় নেওয়ার পর ওয়ানডে ফরম্যাটই ছিল তার রাজত্বের জায়গা। কিন্তু এবার সেই জায়গাতেও তিনি ছন্দ হারাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে টানা দ্বিতীয়বার শূন্য রানে আউট হয়েছেন কোহলি—ওয়ানডে ক্যারিয়ারে যা তার জন্য প্রথমবারের মতো লজ্জাজনক ঘটনা।

অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ভারত মাত্র ১৭ রানে দুই উইকেট হারায়। প্রথমে শুভমান গিল ৯ রানে আউট হন, এরপর একই ওভারে বার্টলেটের বলে চার বল খেলে রান না করেই আউট হন কোহলি। ৩৬ বছর বয়সী এই ব্যাটার এলবিডব্লিউর আবেদনে আউট ঘোষিত হলে রিভিউও নেননি। ফলে অ্যাডিলেডে প্রথমবারের মতো শূন্য রানে ফিরতে হলো তাকে।

এটি কোহলির ৩০৪ ওয়ানডে ক্যারিয়ারে প্রথম টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার ঘটনা। অস্ট্রেলিয়ায় ওয়ানডেতে এটি তার দ্বিতীয় ডাক, আর অজিদের বিপক্ষে মোট চতুর্থ। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৪০তম ডাক, ভারতের হয়ে সব ফরম্যাট মিলিয়ে জহির খান (৪৩) ছাড়া কারও ডাক এর চেয়ে বেশি নয়।

কোহলির এই ব্যর্থতা নিয়ে সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ বলেছেন, “কোহলি এখন তার ব্যাটিং জোনে নেই। নিয়মিত খেলার অভাব ও ছন্দের ঘাটতি তার ব্যাটিংয়ে প্রভাব ফেলছে।” পার্থে সিরিজের প্রথম ম্যাচেও কোহলি মিচেল স্টার্কের বল ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন।

তবে অ্যাডিলেড এখনো তার অন্যতম প্রিয় ভেন্যু—সব ফরম্যাট মিলিয়ে এখানে তার রান ৯৭৫, যার মধ্যে পাঁচটি সেঞ্চুরি আছে। কিন্তু টানা দুই ম্যাচে শূন্য রানের পর এই রেকর্ডেও পড়েছে দাগ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss