1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

উত্তর কোরিয়ার ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র হোয়াসং-২০ উন্মোচন করল

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২২ Time View

‘’ আইসিবিএম প্রদর্শনে চমক দেখাল পিয়ংইয়ং

উত্তর কোরিয়া তাদের সর্বাধুনিক ও ‘সবচেয়ে শক্তিশালী’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘হোয়াসং-২০’ উন্মোচন করেছে। শুক্রবার (১০ অক্টোবর) পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো প্রদর্শিত হয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ হোয়াসং-২০-কে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর “সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা” হিসেবে উল্লেখ করেছে। কুচকাওয়াজে দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল, ড্রোন উৎক্ষেপণ যানসহ একাধিক উন্নত সামরিক প্রযুক্তি প্রদর্শন করা হলেও হোয়াসং-২০-ই ছিল পুরো আয়োজনের মূল আকর্ষণ।

এর আগে উত্তর কোরিয়া কার্বন ফাইবারে তৈরি নতুন সলিড-ফুয়েল রকেট ইঞ্জিন পরীক্ষার ঘোষণা দিয়েছিল, যা নতুন প্রজন্মের আইসিবিএমে ব্যবহারের জন্য তৈরি। কেসিএনএ জানায়, এই ইঞ্জিন ১,৯৭১ কিলোনিউটন শক্তি উৎপাদনে সক্ষম, যা উত্তর কোরিয়ার পূর্ববর্তী সব রকেট ইঞ্জিনের তুলনায় বেশি শক্তিশালী।

কুচকাওয়াজে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ভিয়েতনামের নেতা তো লাম, এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ। কেসিএনএ প্রকাশিত ফুটেজে দেখা যায়, তারা সবাই কিম জং উনের পাশে বসে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss