1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

যে ভোটকেন্দ্রে অনিয়ম দেখা যাবে, সেখানে ভোটগ্রহণ বন্ধ হবে: সিইসি

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১৮ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে অনিয়ম বা সমস্যা দেখা গেলে সঙ্গে সঙ্গে সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

সিইসি নাসির উদ্দীন বলেন, আইনে রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসারদের যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা যথাযথভাবে ব্যবহার না করলে নির্বাচন কর্মকর্তাদেরই দায় নিতে হবে। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন প্রমাণ করতে চায়—দেশে আইনের শাসন রয়েছে।

তিনি নিরাপত্তাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, “আইনে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, ইসি তার সর্বোচ্চ ব্যবহার করবে। যারা দায়িত্বে অবহেলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss