1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

চলতি বছর এলপিজি দুর্ঘটনা ৫৮০টি, ক্ষতি ২০ কোটির বেশি ফায়ার সার্ভিস ডিজি’র প্রতিবেদন

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭৯ Time View

চলতি বছরে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৫৮০টি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। এসব দুর্ঘটনায় বিভিন্ন স্থাপনায় ২০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে তিনি এ তথ্য দেন।

জাহেদ কামাল বলেন,

“আমরা উদ্ধারকাজে প্রায় ৯৫ কোটি টাকার সম্পদ রক্ষা করতে পেরেছি। তবে এই সময় অনেক ফায়ার ফাইটার আহত হয়েছেন। সম্প্রতি কেমিক্যাল দুর্ঘটনায় আমাদের তিনজন সহকর্মী শাহাদত বরণ করেছেন, যা আমাদের আরও সতর্ক হওয়ার প্রেরণা দিয়েছে।”

তিনি আরও জানান, এলপিজি একটি দ্রুতবর্ধনশীল খাত এবং এর ব্যবহার দিন দিন বাড়ছে। ফলে নিরাপত্তা ব্যবস্থা এখন থেকেই জোরদার করা জরুরি, কারণ ব্যবহারের সঙ্গে সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে।

ফায়ার সার্ভিস ডিজি আরও জানান, অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের পাঠ্যবইয়ে নিরাপত্তা বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান,
এবং সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss