1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শাহরুখের রেড চিলিজ ও নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি দিল্লি হাইকোর্টের

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২৩ Time View

বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি করেছে দিল্লি হাইকোর্ট। শাহরুখপুত্র আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ নিয়ে করা মানহানির মামলার ভিত্তিতে বুধবার (৮ অক্টোবর) এই নির্দেশ দেয় আদালত।

মামলাটি করেছেন সাবেক নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-এর জোনাল ডিরেক্টর সমির ওয়াংখেড়। তার অভিযোগ, সিরিজটিতে তাকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে, যা তার মানহানিকর। এজন্য তিনি শাহরুখ, গৌরী ও আরিয়ান খানের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।

আদালত জানিয়েছে, মামলার অন্তর্বর্তী শুনানি ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
যদিও এর আগে হাইকোর্ট এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন ওয়াংখেড় সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করেননি।

সিরিজে সরাসরি সমির ওয়াংখেড়ের নাম উল্লেখ না থাকলেও, এক NCB কর্মকর্তার চরিত্রকে ব্যঙ্গাত্মকভাবে দেখানো হয়েছে, যা অনেকের মতে ওয়াংখেড়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss