1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ’র গোপন আস্তানা ধ্বংস, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রনি আহম্মেদ
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১১ Time View

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ সোমবার (৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টায় অভিযান পরিচালিত হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ-এর স্থানীয় শীর্ষ গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানে নিম্নলিখিত সামগ্রী উদ্ধার করা হয়েছে:

১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড অ্যামোনিশন, ১৫টি ব্যানার, ২টি ওয়াকিটকি চার্জার, ২টি মোবাইল ফোন, ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইউপিডিএফ অভিযান চলাকালে স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীদের সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে। বিগত কয়েকদিনের পর্যবেক্ষণে দেখা গেছে, ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিরপরাধ স্থানীয় জনগণ এবং স্কুলগামী শিশুদের বিভিন্ন পন্থায় নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করছে।

সেনাবাহিনী জানিয়েছে, পালিয়ে যাওয়া ইউপিডিএফ-এর সশস্ত্র সদস্যদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। দেশ ও পার্বত্য চট্টগ্রামের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss