1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারের অস্বীকৃতি, বাজারে কৃত্রিম সংকট

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

আবারও ভোজ্যতেলের দাম বৃদ্ধির পাঁয়তারা শুরু হয়েছে বাজারে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে দেশের উৎপাদকরা লিটারপ্রতি ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দেয়। তবে সরকার সেই প্রস্তাবে রাজি হয়নি। আলোচনার পর সরকার লিটারপ্রতি মাত্র ১ টাকা বাড়ানোর সিদ্ধান্তে অনড় থাকে।

এর মধ্যেই রাজধানীর পাইকারি বাজারে কৃত্রিম ঘাটতি তৈরি করে ভোজ্যতেল মজুতের প্রবণতা দেখা গেছে। খুচরা বাজারে এখনও এর প্রভাব তুলনামূলক কম হলেও পাইকারি বাজারে সয়াবিন তেলের সরবরাহ সংকট স্পষ্ট। উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানাচ্ছেন, শিগগিরই বাজারে দাম সমন্বয় করা হবে।

বিশ্ববাজারে গত তিন মাস ধরে সয়াবিন তেলের দামে ওঠানামা চলছে।

  • মে মাসে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল ১,১৮০ ডলার।

  • জুলাইয়ে তা আরও বেড়ে যায়।

  • আগস্টে কিছুটা কমলেও বর্তমানে আবার বেড়ে প্রতি টনের দাম ১,২৫০ ডলারের আশেপাশে।

বাংলাদেশে বছরে প্রায় ২৪ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে উৎপাদন হয় মাত্র ১০ থেকে ২০ শতাংশ। ফলে আমদানিনির্ভর বাজারে আন্তর্জাতিক দামের প্রভাব তুলনামূলক বেশি পড়ে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss