1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

ট্রাম্প দম্পতির সঙ্গে প্রধান উপদেষ্টা ও তার মেয়ে

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়—প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পোজ দিয়েছেন।

প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, অনুষ্ঠানে ট্রাম্প দম্পতির সঙ্গে সৌজন্য বিনিময় করেন ড. ইউনূস। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

 উল্লেখ্য, জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে বিশ্বনেতারা নিউইয়র্কে সমবেত হন। তাদের সম্মানেই আয়োজিত হয়েছিল এই নৈশভোজ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss