1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

শেখ হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন ইস্টার্ন হাউজিং ও গৃহায়ণের ৪ কর্মকর্তা

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ কয়েকজনের বিরুদ্ধে দায়ের হওয়া পৃথক তিন মামলায় আজ চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার পর ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আজ যারা সাক্ষ্য দিচ্ছেন তারা হলেন—

  • ইস্টার্ন হাউজিং লিমিটেডের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান

  • অপারেটর শেখ শমশের আলী

  • অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সদস্য হিমেল চন্দ্র দাস

  • গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান

এর আগে আদালতে সাক্ষীরা জানান, টিউলিপ সিদ্দিকের প্রভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলে নিয়মবহির্ভূতভাবে ৩০ কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন।

উল্লেখ্য, এ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ মোট ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss