1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থামেনি, দুর্গোৎসবে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ Time View

স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি, তাই শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে তারেক রহমান বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা সমাগত। উৎসবের প্রাক্কালে আমি সনাতন ধর্মাবলম্বী সব ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঐতিহ্যগতভাবে সবার সহযোগিতায় এ দেশে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির অনুপম দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়েছে।”

তিনি অভিযোগ করেন, অতীতে পলাতক স্বৈরশাসনের সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সংঘাতময় পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়েছে।

তারেক রহমান বলেন, “স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান হয়নি, এর প্রমাণ আমরা সম্প্রতি দেখেছি। এবারের দুর্গোৎসব ঘিরে যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি নিতে হবে।”

বিবৃতিতে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে সমন্বিতভাবে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সহযোগিতা করার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও তা বিনষ্টকারী যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss