1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

“তারেক রহমানের দেশে ফেরা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা: লুৎফুজ্জামান বাবর”

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আলোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দীর্ঘ প্রায় ১৮ বছর পর বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, “এটি মূলত সৌজন্যমূলক সাক্ষাৎ হলেও রাজনৈতিক নানা বিষয় নিয়েও কথা হয়েছে। বিশেষ করে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ উঠে এসেছে। আমরা আশাবাদী, তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন। আপনারা দোয়া করবেন।”

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাবর বলেন, “সরকার আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে। তবে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। আমরা চাই দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক। বিএনপি এই বিষয়ে সরকারকে সহযোগিতা করবে।”

তিনি আরও জানান, বৈঠকে সীমান্ত নিরাপত্তা, পুলিশের নতুন নিয়োগ এবং লুট হওয়া অস্ত্র উদ্ধার প্রসঙ্গেও আলোচনা হয়েছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

ভারতে আওয়ামী লীগ নেতাদের বৈঠক প্রসঙ্গে বাবর বলেন, “পতিত ফ্যাসিস্ট সরকার এখন ভারতে বসে শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করছে। তারা নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে। বিষয়টি নিয়েও আমাদের উদ্বেগ প্রকাশ করেছি।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss