1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ে আশাবাদী বিএনপি: গয়েশ্বর

নিউজডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয় নিয়ে দলের কোনো শঙ্কা নেই। ছাত্র সমাজ সচেতন এবং তারা ন্যায্য নেতৃত্ব বেছে নেবে বলে আশাবাদী বিএনপি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে দেশকে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করবে।”একই দিন সকাল ৮টা থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৬৩৯ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন প্রার্থী রয়েছেন।

ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
জিএস পদে লড়ছেন কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss