1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা: ১৪, ১৮ ও ২৪’র নির্বাচন ভুলে ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ নির্বাচন হবে

রনি আহম্মেদ
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে মাথা থেকে মুছে ফেলতে হবে। রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,

“শান্তিপূর্ণ নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। সবচেয়ে বড় অংশীদার হলো রাজনৈতিক দল, তারপরে নির্বাচন কমিশন। পুলিশকে জনগণের সেবায় কাজ করতে হবে, কোনো দলের পক্ষে নয়। আগামী জাতীয় নির্বাচন হোক শান্তিপূর্ণ।”

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, পুলিশ ফেয়ার রিক্রুট সম্পন্ন করেছে এবং মন্ত্রণালয় কোনো নাম সাজেস্ট করেনি। পোস্টিং হবে লটারির মাধ্যমে। তিনি বলেন, “আমাদের ব্যর্থতা প্রচার করা হলেও সফলতা দেখানো হয় না। অপারেশন ডেভিল হান্ট না থাকলেও এর কার্যক্রম চলমান। ফ্যাসিস্টের দোসররা জামিনে বের হয়ে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা সজাগ।”

তিনি আগামী পূজাতে অস্থিরতা রোধে প্রস্তুত থাকার কথাও উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss