1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

দেশের পাটকল ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ: মঈন খান

রনি আহম্মেদ
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের দুঃশাসন ও লুটপাটের কারণে দেশের জুটমিলগুলো ধ্বংস হয়ে গেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর বটতলা গ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মঈন খান বলেন,

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে প্রথম জুটমিলে ৮ ঘণ্টা কর্মঘণ্টার ব্যবস্থা করেছিলেন এবং উন্নয়নের জন্য কাজ করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ গত ১৫ বছরে লুটপাট করে এসব প্রতিষ্ঠান ধ্বংস করেছে।”

তিনি আরও বলেন, নরসিংদীর ঐতিহ্যবাহী ঘোড়াশাল জুটমিল ও ফৌজি জুটমিল বন্ধ হয়ে গেছে। ফলে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। শুধু তাই নয়, তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুতও করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে যারা পাটকল ধ্বংস করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দি ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রমিকদলের সভাপতি আল-আমিন ভূঁইয়া এবং থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss