1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু, আহত ১২

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ Time View

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনা শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মুরাদপুরে ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতরা হলেন:

  • আইয়ুব আলী (৬০), পটিয়া উপজেলা বাসিন্দা

  • সাইফুল আলম (১৩), কালামিয়া বাজার এলাকা

সকাল ১০টার দিকে ষোলশহর খানকা থেকে শুরু হওয়া জুলুস র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর সাড়ে ১২টার দিকে মুরাদপুরে খানকা শরীফে ঢুকতে থাকে। এ সময় মানুষের ঢল এবং গাদাগাদির কারণে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়। আহতরা জানান, মুরাদপুর মোড়ে ভিড়ের মধ্যে চাপা পড়া ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়েন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, প্রচণ্ড গরমে জুলুসে অংশ নেওয়া দুই ব্যক্তি হিটস্ট্রোকের কারণে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss