1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা আর নির্বাচন ও সরকারি পদে থাকতে পারবেন না: উপদেষ্টা পরিষদ

রনি আহম্মেদ
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ Time View

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কেউ আর সরকারি পদে থাকতে পারবেন না এবং কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে সিদ্ধান্ত দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সব উপদেষ্টাই অংশ নেন। বৈঠকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয় নিয়েও আলোচনা করা হয়। তিনি আরও জানান, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণেরও যোগ্য থাকবেন না।

এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, বৈঠকে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্স নীতিমালা-২০২৫ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss