1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকার নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ Time View

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়, ভার্জিনিয়ার ব্রেন্ট ক্রিস্টেনসেন, যিনি সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার সদস্য, তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।

বর্তমানে তিনি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে আন্ডার সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ থেকে তিন বছর ঢাকা মার্কিন দূতাবাসে রাজনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্বে ছিলেন।

সিনেট অনুমোদন দিলে তিনি পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। পিটার হাস গত বছর দায়িত্ব শেষে অবসর নেন। পরে যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসনকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়।

এ বিষয়ে মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের এই সময়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য ব্রেন্ট ক্রিস্টেনসেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তিনি আশা প্রকাশ করেন, সিনেট দ্রুত এ মনোনয়ন অনুমোদন করবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss