1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

গোপালগঞ্জে ইউএনও’র গাড়িতে হামলা, ছাত্রলীগের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৭৮ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনা ছড়িয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার করপাড়া এলাকায় ইউএনও এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

এ ঘটনায় ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হামলার সময় সরকারি কর্মকর্তাদের সঙ্গে থাকা কয়েকজন আহত হন বলেও নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান।

তিনি বলেন,

“জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ছিল পৌর পার্কে। কিন্তু সেই কর্মসূচি বানচালের জন্য করপাড়া এলাকায় গাড়িবহরে পরিকল্পিত হামলা চালানো হয়।”

এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় এলাকায় পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এতে তিনজন পুলিশ সদস্য আহত হন।

আহতরা হলেন:

  • গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ বিশ্বাস

  • কনস্টেবল কাওছার

  • কনস্টেবল মিনহাজ

তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন,

“এনসিপির পদযাত্রা কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।”

সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে যায় এবং মোতায়েন থাকে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss