1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সেনাবাহিনীর হস্তক্ষেপে ৫ ঘণ্টা পর বনানীতে স্বাভাবিক হয় যান চলাচল

রনি আহম্মেদ
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৩৯ Time View

রাজধানীর বনানীতে প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল। রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় আন্দোলনরত সিএনজিচালিত অটোরিকশা চালকরা সড়ক ছেড়ে দিলে সাড়ে ৬টার দিকে মহাখালী রুটে ইনকামিং ও আউটগোয়িং ট্রাফিক পুনরায় শুরু হয়।

দুপুর দেড়টা থেকে ওই এলাকায় চলাচল বন্ধ হয়ে যায়। কারণ, ঢাকা জেলার সিএনজি চালকরা রাজধানীতে চলাচলের অনুমতি দাবি করে মহাখালী-বনানী রুটে অবরোধ শুরু করেন। তাদের অভিযোগ, রাজধানীর রাস্তায় চলার অনুমতি থাকা সত্ত্বেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অহেতুক মামলা দিয়ে হয়রানি করছে।

সকাল ১০টা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দফতরের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনরত চালকরা। পরে উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে মূল সড়কেও অবস্থান নেন তারা, ফলে পুরো এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজট।

একপর্যায়ে বিক্ষুব্ধ চালকরা বিআরটিএ ভবন ঘেরাও করে রাখেন এবং কোনো কর্মকর্তাকে ভবনের ভেতরে প্রবেশ বা বাইরে বের হতে দেননি। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সেনাবাহিনীর প্রায় ৩০-৪০ জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সেনাবাহিনীর হস্তক্ষেপের পর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফের সচল হয় বনানী-মহাখালী রুটের যান চলাচল।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss